মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি - The News Lion

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি

 


দি নিউজ লায়নঃ এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি।কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে সোশাল মিডিয়াতে এই হুমকি দেওয়ার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী অফিসারের। পুলিশ সূত্রে খবর, শুক্রবার লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হন তমাল দত্ত নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 


এদিন অরিন্দম ভট্টাচার্য নামে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই ছাত্র। তাঁর অভিযোগ, ২৬ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার ফেসবুক ব্যবহারের সময় একটি পোস্ট দেখতে পান তিনি। তাতে কমেন্ট করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। সেই কমেন্টের পরিপ্রেক্ষিতেই এদিন পুলিশের দ্বারস্থ হন তমাল।


 অভিযোগকারীর কথায়, ওই পোস্ট দেখার পর থেকেই তাঁর মনে হয়েছে যে মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয় রয়েছে। সেই কারণেই পুলিশের দ্বারস্থ হন তিনি। প্রমাণ হিসেবে জমা দেন অরিন্দম ভট্টাচার্যের কমেন্টের স্ক্রিনশট। পুলিশের সহয়োগিতা প্রার্থনা করেছেন তমাল। দাবি জানিয়েছেন অভিযুক্তের শাস্তির।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.